ঢাকা, বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

বুধবার দুপুরে কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাত হয়। সাক্ষাতকালে তারা আইনশৃঙ্খলা, প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

পরে তুরস্কের রাষ্ট্রদূত ঢাকা মহানগর পুলিশের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ডিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারা ও তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।