ঢাকা, বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার থেকে সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন

এক বছরেরও বেশি সময় ধরে তাণ্ডব চালানো মহামারি করোনার সংক্রমণ আশঙ্কজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, জেলায় বর্তমানে করোনার সংক্রমণের হার ৫৪ শতাংশের উপরে। তবে সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। বিষয়টি বিবেচনায় আগামী শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে লকডাউন আরও বাড়তে পারে।সভায় আরও জানিয়েছে, লকডাউন চলাকালে সব ধরনের গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে।

তবে বিধিনিষেধের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জরুরি নিত্যপণ্যের দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।