মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল পর্যায়ে এমপিওভুক্ত হচ্ছেন ১ হাজার ১১২ জন শিক্ষক-কর্মচারী। এরমধ্যে বরিশাল অঞ্চলের ৫৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১০, কুমিল্লা অঞ্চলের ৫৪, ঢাকা অঞ্চলের ২২১, খুলনা অঞ্চলের ৮১, ময়মনসিংহ অঞ্চলের ১৬১, রাজশাহী অঞ্চলের ১৮৪, রংপুর অঞ্চলের ১৭৭ ও সিলেট অঞ্চলের ৬৭ জন।
কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হচ্ছেন ৩৫১ জন শিক্ষক-কর্মচারী। এরধ্যে বরিশাল অঞ্চলের ৩৩, চট্টগ্রাম অঞ্চলের ৬, কুমিল্লা অঞ্চলের ১১, ঢাকা অঞ্চলের ২১, খুলনা অঞ্চলের ৬৩, ময়মনসিংহ অঞ্চলের ১৮, রাজশাহী অঞ্চলের ১০৯, রংপুর অঞ্চলের ৭৭ ও সিলেট অঞ্চলের ১২ জন।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||