পর্যটন ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।
ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যে ভিসাগুলো চালু করা হয়েছে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, এন্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক।উল্লেখ্য, গত ১২ মার্চ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করে ভারত। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||