আজ রাত সোয়া বারোটায় মারা গেছেন মডেল অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা । তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিসে ভুগছিলেন। বগুড়ায় হাসপাতালে শ্রাবন্তীর মায়ের চিকিৎসা চলছিল।’ উপস্থাপক আনজাম মাসুদের ফেসবুকের এক পোস্ট থেকে জানা গেছে মৃত্যুর খবরটি। তিনি লিখেছেন- “দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী শ্রাবন্তীর মা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।” অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন শ্রাবন্তীর মা। সম্প্রতি তাঁর অবস্থা বেশ খারাপ হয়। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ৯অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শ্রাবন্তী। প্রায় পাঁচ বছর হলো যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শ্রাবন্তী। তাঁর মা-বোনেরা বাংলাদেশেই থাকেন।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||