জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (১ জানুয়ারি) রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে এরশাদের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, মাহমুদুর রহমান মাহমুদ, মেহেরুন্নেসা খান হেনা পন্নি, মোস্তফা আল মাহমুদ, আহসান আদেলুর রহমান এমপি, সালমা হোসেন, হুসেইন মকবুল শাহরিয়ার, গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, আব্দুল হামিদ ভাসানী, ফখরুল আহসান সাহজাদা, মো. বেলাল হোসেন প্রমুখ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও। পরে হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো. মিজানুর রহমান, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, ইসহাক ভূঁইয়া, আখতার হোসেন দেওয়ান, এম এ সোবাহান, মো. আজহারুল ইসলাম সরকার, শরিফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, অ্যাডভোকেট আবু তৈয়ব, মাশুকুর রহমান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, ইছারুহুল্লাহ আসিফ, শাহনাজ পারভীন, মীর সামসুল আলম লিটন প্রমুখ মোনাজাতে অংশ নেন।এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব। পরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||