আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণ এখন হাসে। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার (০২ জানুয়ারি) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএর সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার বিএনপির ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণ-অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। বিএনপি আন্দোলনের ডাক দেয়, আন্দোলনের কথা বলে। কিন্তু দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেলো, আন্দোলন হবে কোন বছর।
আওয়ামী লীগের নতুন বছরে রাজনীতি কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অধিকতর সুগঠিত এবং স্মার্ট একটা দল গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরো মজবুত করা হবে। সারা দেশে যে সকল জেলা ও মহানগরে কমিটি হয়নি সেসব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। বিতর্কিতরা যাতে দলের নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে দল সচেষ্ট থাকবে দল। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারকে অব্যাহত সহযোগীতা দিয়ে যাবো।
ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে। তিনি বিআরটিএতে দালালের দৌরাত্ম্য দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, কারো কারো দালালদের সঙ্গে যোগসাজশ আছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, গাড়িগুলোতে যত আসন তত যাত্রী অবশ্যই মানতে হবে। এর ব্যত্যয় ঘটলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||