সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর অন্যতম চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন মোশাররফ করিম।
২৬ অক্টোবর এটি সম্পন্ন হয়, জানিয়েছেন ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী।
মোশাররফ করিমের চরিত্র সম্পর্কে পরিচালক বলেন, ‘চরিত্রটির নাম ইব্রাহিম খালেদি।সিনেমার মূল রহস্য তাকে ঘিরেই, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আসছে বছরের জানুয়ারি থেকে শুরু হবে ‘মুখোশ’-এর শুটিং। সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে এটি হবে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
এর আগে গেল ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই ছবির নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হলেন রোশান। তারও আগে নায়িকা হিসেবে যুক্ত হয়েছে পরীমনি। এতে আরও চূড়ান্ত হয়েছে ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকেই।
২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||