ঢাকা: সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বেইলি রোডে তার নিজ বাসায় তিনি এ সংবাদ সম্মেলন করবেন।
বৃহস্পতবিার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণফোরাম নেতা লতিফুল বারী হামিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গণফোরামের দুই অংশের যৌথ বৈঠক রয়েছে। ওই বৈঠক থেকে দুই অংশ এক হয়ে জাতীয় কাউন্সিলের ঘোষণা দেবে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গণফোরামের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বহিষ্কার পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটেছে। ঘোষণা এসেছে আলাদা কাউন্সিলের। অবশেষে দলটির প্রতিষ্ঠাতা কামাল হোসেন উভয়পক্ষকে এক করতে সমর্থ হয়েছেন।
শনিবারের সংবাদ সম্মেলনে উভয়পক্ষের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||