নওগাঁ: নওগাঁর সাপাহারে দেওয়াল ধসে সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ নওগাঁর পত্নীতলা উপজেলার অর্জুনপুর ভাবুক গ্রামের লতিফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ময়েন উদ্দীনের আমের আড়ত সংস্কারে কাজ চলছিল। এ সময় আড়তের ম্যানেজার সোহাগ দাঁড়িয়ে থেকে কাজ দেখা-শোনা করছিল। হঠাৎ ঝুঁকিপূর্ণ দেয়ালের পিলার ভেঙে তার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||