ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে নিষেধাজ্ঞা আরোপ করায় সোমবার (২১ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (২১ ডিসেম্বর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||