ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৬২০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শনিবার (০২ ডিসেম্বর) রাতে র্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে র্যাবের আয়োজন চলমান আছে।‘র্যাব সেবা সপ্তাহ’উপলক্ষে শনিবার দুপুরে র্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, মো. মোজাম্মেল হক, রাজধানীর দারুস সালাম থানার ফুরফুরা মাদ্রাসা ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম এতিমখানায় ৬২০ জন এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
এ সময় ব্যাটালিয়নের অধিনায়কের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ভবিষ্যতে এমন জনসেবামূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে র্যাব-৪ এর অগ্রণী ভুমিকা অব্যাহত থাকবে বলে জানান এএসপি জিয়াউর।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||