প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অধিগ্রহণকৃত ২৯১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক পদ স্থায়ীকরণের জন্য তথ্য চাওয়া হয়েছে। এসব স্কুলের ২৯১টি প্রধান শিক্ষক পদ ও ১ হাজার ১৬৪টি সহকারী শিক্ষক পদ স্থায়ীকরণ করা হবে।
সম্প্রতি অধিদপ্তর থেকে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসব পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, নির্ধারিত ছকে জেলা-উপজেলার নাম উল্লেখ করে স্কুলের নাম, কর্মরত শিক্ষকদের নাম, পদ সংখ্যা, শূন্যপদ ও মন্তব্য অন্তর্ভুক্ত করে আগামী ১০ জানুয়ারি মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||