করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার থেকে ৭ ঘণ্টা (সকাল ১০টা-বিকেল ৫টা) দোকান-শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে রাজধানীতে এই সময় রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঢাকার দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ থেকেই বর্ধিত এই সময় কার্যকর হবে।
এর আগে গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে বলা হয়েছে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার, যা শেষ হয় ১১ এপ্রিল। পরে দ্বিতীয় ধাপে ১৪-২৮ এপ্রিল লকডাউন জানি করা হয়, যা এখনো চলমান রয়েছে।আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান-শপিংমল খুলে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনারর সঙ্গে দেখা করে বিষয়টি জানান ব্যবসায়ী নেতারা।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||