বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলু এক বিবৃতিতে বলেন ই-কমার্সের নামে বা এমএলএম কোম্পানির নামে প্রতরণা বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তবে ভোক্তাকে ও সতর্ক থাকতে হবে। জেনে-শুনে-বুঝে পণ্য বা সেবা গ্রহণ করতে হবে। না বুঝে লোভে পড়ে অধিক লাভের জন্য প্রতারকদের খপ্পরে না পড়তে ভোক্তাদের প্রতি আহ্বান জানান । ই-কমার্সের কথা বলে সাধারণ জনগণকে লোভনীয় কমিশনের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে। ই-কমার্সের নামে কেউ প্রতারণা করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।তবে প্রতারণা যে-ই করুক তার বিচার হতেই হবে।একই সঙ্গেএসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোন সদস্যর যাতে ক্ষতিগ্রস্থ না হন সেদিকে সরকারকে লক্ষ রাখতে হবে।ই–কমার্সের নামে অনেক সময় প্রতারণার মডেল তৈরি করা হয়।বুলু আরো বলেন যারা ই-কমার্সের নামে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। জনস্বার্থ চিন্তা করতে হবে ।২২ লাখ ২৬ হাজার ৬৬৮ জন সদস্যদের কথা চিন্তা করে সরকারের উচিত হবে এই প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করে চালু রাখা ।প্রয়োজনে বিভিন্ন কোম্পানি থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে এ্যাপস চালু রাখা ।যাতে করে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের সদস্যদের মন মানসিকতা ঠিক থাকে ।আইন তো মানুষের প্রয়োজনে তৈরি হয় ।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||