ঢাকা, মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে প্রবাসীর বাড়িতে স্ত্রী ও দুই মেয়ের লাশ

শুক্রবার সন্ধ্যায় লামা পৌরসভার চাম্পাতলী এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), মেয়ে রাফি (১৩) ও দশ মাস বয়সী নুরি।

কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে নুর মোহাম্মদের বসতঘরের সবদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতূহলের সৃষ্টি হয়।