বিএনপির বাজেট ভাবনা নিয়ে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থনীতির সংকোচনের কথা বলেছেন। তার আগেই তাঁদের আত্মিক সংকোচন ঘটে গেছে।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তাঁতী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার মাঝেও আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরায় তাদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ভাবনার মাঝেও সরকারের সফলতা বা অর্জনের কোনো একটি বাক্যও খুঁজে পেলাম না বিএনপি নেতাদের থেকে।
গত বাজেট বাস্তবায়নে শেখ হাসিনা সরকারকে পৃথিবীর অনেক দেশের মতো করোনার সংক্রমণে অভিঘাত মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে জীবন ও জীবিকার সমন্বয় করে অর্থনীতির চাকাকে সচল রেখেছে। আমদানি–রপ্তানি বাণিজ্য তথা উৎপাদন ব্যবস্থাকেও সচল এবং গতিশীল রাখা হয়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণের চাকা সচল রাখার মতো চ্যালেঞ্জিং কাজ সরকার দক্ষতার সঙ্গে চালিয়েছে।
এ সময়ে ২ হাজার ২২৭ ডলার মাথাপিছু আয় বেড়েছে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধ, চিকিৎসা অব্যাহত রাখা, টিকা সংগ্রহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি, রিজার্ভ সম্প্রসারণ ইত্যাদি সূচকে দেশের অর্থনীতির যে সক্ষমতা, তা নিয়ে বিএনপি মহাসচিব প্রশংসা করেন না। অর্জনের কথাও বলেন না।তাঁতী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাঁতীদের সঙ্গে যাদের সমন্বয় সম্পর্ক নেই, তাদের তাঁতী লীগে নেওয়া যাবে না। বিদেশের মাটিতে কেউ যেন তাঁতী লীগের দোকান না খুলতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।
বিএনপির রাজনৈতিক উদারতা, জনগণের প্রতি কমিটমেন্ট ও দায়িত্বশীলতা শূন্যের কোঠায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিএনপি সফল হয়েছে।
বিএনপি যত ইতিবাচক ভাবনাই ভাবুক, তারা তাদের সংকীর্ণতার বৃত্ত থেকে আজও বের হতে পারেনি বলেও জানান ওবায়দুল কাদের।
তাঁতী লীগের সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং তাঁতী লীগের সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথসহ অন্য নেতারা।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||