ঢাকা, মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারায় ছয় তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর বারিধারায়  ছয় তলায় ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে।

রবিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টা ২৪ মিনিটে বারিধারা জে ব্লকের ৫ নম্বর রোডের ওই ভবনে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শাজাহান সিকদার জানান,  বারিধারায় ৬ তলা ভবনের ৫ তলায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৬টি ইউনিট পাঠানো হয়েছে।  ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।