ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট বাল্কহেড সংঘর্ষ, ১৭ জনের লাশ উদ্ধার।

মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রী বাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে আসলে নদীতে থাকা একটি বাল্কহেড(বালু টানা কার্গো) এর পেছনে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,’দূর্ঘটনার পর থেকে আমরা সতেরো জনের লাশ উদ্ধার করেছি। দুইbজনকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন বোটে ছিল তা জানা যায় নি। উদ্ধার কাজ চলছে।’ উল্লেখ্য, লকডাউনে গনপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে। সোমবার সকাল আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক