গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে আফগানিস্তানে ১১১ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার (১১ জুন) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়েছে, আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে বিমান ও স্থল পথে এই অভিযান পরিচালনা করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে বিমান ও স্থল অভিযানে ওয়ার্ডাক, কান্দাহার, উরুজগান, জাবুল, বাঘগিস, ফরিয়াব, নিমরোজ, হেলমান্দ, তখর ও বদখশান প্রদেশে ১১১ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৭৯ জন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে ১২টি বিস্ফোরক ডিভাইস শনাক্ত করে সেগুলো ধ্বংস করেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বাহিনীর মধ্যে কেউ নিহত হয়েছে কি না তা জানায়নি।
১ মে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সেনাদের সরকারিভাবে প্রত্যাহারের পর থেকে তালেবানরা প্রাদেশিক রাজধানী, জেলা, ঘাঁটি এবং চেকপোস্টে হামলা বাড়াতে থাকে। এই কারণে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১০ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি মোতাবেক আফগানিস্তান থেকে এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |