২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দু’টি স্বর্ণ, দু’টি রৌপ্য, পাঁচটি তাম্র ও ছয়টি কারিগরি পদক জিতেছে ১৯ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং রোবট ইন মুভিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব স্বর্ণপদক অর্জন করেছে।
রোবট ইন মুভিতে জুনিয়র গ্রুপে রোবো ড্রিমার্স দলের মাহির তাজওয়ার চৌধুরী ও শাদীদুর রহমান শ্রেয়াশ এবং ক্রিয়েটিভ ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের কাজী মোস্তাহিদ লাবিব ও নাশীতাত যাইনাহ রহমান রৌপ্য পদক জিতেছে।
রোবট ইন মুভি প্রতিযোগিতায় তাম্রপদক পেয়েছে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং চ্যালেঞ্জ গ্রুপে রোবোল্যুশন দলের তাশরিক আহমদ ও সোয়েব আবির রাতুল। ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রতিযোগিতায় তাম্রপদক পেয়েছে জুনিয়র গ্রুপে টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান এবং চ্যালেঞ্জ গ্রুপে রোবোবাংলা দলের তাফসীর তাহরীম ও রাফিহাত সালেহ এবং রোবোল্যুশন দলের তাশরিক আহমদ,আহমেদ ইশতিয়াক ও সোয়েব আবির রাতুল।
রোবট ইন মুভি প্রতিযোগিতায় কারিগরি পদক অর্জন করেছে জুনিয়র গ্রুপে টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান এবং চ্যালেঞ্জ গ্রুপে মোনামি দলের মীর উমাইমা হক ও ইভা নেওয়াজ এবং রোবোবাংলা দলের রাফিহাত সালেহ ও তাফসীর তাহরীম। ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রতিযোগিতায় কারিগরি পদক অর্জন করেছে জুনিয়র গ্রুপে রোবো ভার্স দলের যারিয়া মুসাররাত পারিজাত ও সৈয়দা লাইবা আজীন,রোবো ড্রিমার্স দলের শাদীদুর রহমান শ্রেয়াশ ও মাহির তাজওয়ার চৌধুরী এবং চ্যালেঞ্জ গ্রুপে টিম ম্যাট্রিক্স দলের সুদীপ্ত মন্ডল ও মো. মুহাইমিনুল ইসলাম।
করোনা পরিস্থিতিতে এ বছর অনলাইনে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এ অলিম্পিয়াড নিয়ন্ত্রিত হয়। গত ১২ ও ১৩ ডিসেম্বর তারিখে রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ দল। এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল ‘রোবট: দ্য ফিউচার ট্র্যান্সপোর্টেশন’।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে বাংলাদেশ পরপর তিন বছর স্বর্ণপদক জয়ের বিরল গৌরব অর্জন করল; অন্যদিকে চ্যালেঞ্জ গ্রুপে বাংলাদেশের ঝুলিতে প্রথমবারের মতো এ বছর স্বর্ণপদক যোগ হয়।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||