পরিমাপে কারচুপির দায়ে রাজধানীর মহাখালী ও তেজগাঁওয়ের দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ জানুয়ারি) মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার রোড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, মেসার্স গুলশান সার্ভিস স্টেশনে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।
তেজগাঁওয়ের মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশনে তিনটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৫০, ৬০ ও ৫০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম দিতে দেখেন ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোতে জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||