ঘুম না আসলে গভীর রাতে দেখি
তন্দ্রাচ্ছান্ন ঘোলাটে কুয়াশার বুকে
মোহনীয় স্মিত মুখ স্বপ্নময় তুমি।
বর্ষা বিদায়ে ধরণীর সবুজ আচ্ছাদনের নিচে
নরম পলি জমা প্রিয়তমার অভয়াশ্রমে
নির্ভয় হৃদয়ের স্বর্গ উদ্যান তুমি।
প্রথম দেখেছিলাম বিকেলের ছায়ায়
শিউলি ফুলের বোটা রঙা ঠোঁটের –
উদাস চোখের স্বপ্নকণ্যা অন্তরা।
সেই থেকে মিশে আছো বায়ুর অক্সিজেন হয়ে
জীবনের বর্ষণ ছাতিম ফুলের সুবাস মাখা
অপূর্ব প্রিয় স্পর্শ হাসিখুশি প্রিয়তমা।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||